ইংল্যান্ডে ১২ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত রাজগৌরি পাওয়ার বুদ্ধিমত্তায় পেছনে ফেলেছে অ্যালবার্ট আইনস্টাইন ও স্টিফেন হকিংকেও! ম্যানচেস্টারে গত মাসে ব্রিটিশ মেনসা সোসাইটির নেয়া আইকিউ বা বুদ্ধিমত্তা পরীক্ষায় ১৬২ স্কোর করেছে রাজগৌরি যা হকিং ও আইনস্টাইন থেকেও ২ বেশি।
দুর্দান্ত এই স্কোরের পর তাকে মেনসায় যোগ দিতে আহ্বান জানানো হয়েছে। চেশায়ারের বাসিন্দা রাজগৌরি ওই এক শতাংশর মধ্যে যারা মেনসা টেস্টে জিনিয়াস বেঞ্চমার্কে অংশগ্রহণ করে যা হচ্ছে ১৪০। অথচ রাজগৌরি পেয়েছেন ১৬২! মেনসা জানিয়েছে, রাজগৌরি সারা বিশ্বে এই স্কোর করা ২০ হাজার জনের এক জন।
রাজগৌরি তার কীর্তি সম্পর্কে বলেন, আমি টেস্টের আগে কিছুটা নার্ভাস ছিলাম কিন্তু এত ভালো করতে আমার ভালো লেগেছে। অভিজাত মেনসা আইকিউ সোসাইটি তার এই দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে।
রাজগৌরির বাবা ড. সুরুজকুমার পাওয়ার বলেন, আমার মেয়ে বিদ্যালয়ে শিক্ষকরা যেভাবে তাকে সহায়তা করে সেটা না পেলে এটা কখনো সম্ভব হত না। আলথ্রিনচাম গ্রামার স্কুল ফর গার্লসের শিক্ষার্থী রাজগৌরি। তার অংকের শিক্ষক অ্যান্ড্রু ব্যারি বলেন, সবাই অনেক খুশি। সে সবার খুব প্রিয় শিক্ষার্থী এবং তার কাছ থেকে সবাই বড় কিছু প্রত্যাশা করে। ইন্ডিপেন্ডেন্ট।
ইত্তেফাক/সাব্বির
