আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে দু’দিন ধরে চলমান বন্দুকযুদ্ধে ৪০ জঙ্গিসহ ৪৪ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ হামিদি একথা জানান।
হামিদি সাংবাদিকদের বলেন, কুন্দুজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৪০ তালেবান জঙ্গি নিহত ও আরো ২০ জন আহত হয়েছে। এছাড়া গত দুই দিনে কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও প্রাণ হারিয়েছে এবং আরো ১৭ জন আহত হয়েছে।
গত শনিবারে তালেবান জঙ্গিরা কুন্দুজ প্রদেশের কালা-ই-জাল জেলায় ঢুকে পড়ে বলে জানায় কর্মকর্তারা। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
