চীনে টানেল দুর্ঘটনায় ৯ জন নিহত

আপডেট : ০৯ মে ২০১৭, ১৪:২৩
চীনের পূর্বাঞ্চলীয় শানদং প্রদেশের উইহাই নগরীর একটি টানেলে মর্মান্তিক দুর্ঘটনায় কমপক্ষে নয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো তিনজন নিখোঁজ রয়েছে বলে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে।
 
প্রতিবেদনে আরো জানা যায়, মঙ্গলবার সকালে ওই টানেলে বিভিন্ন গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে আগুন ধরে গেলে তারা প্রাণ হারায়। সিনহুয়া।
 
ইত্তেফাক/সেতু