ত্রিশালে পরীক্ষার ফল না পেয়ে আবারও সড়ক অবরোধ

আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:০২
 
গত বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। কিন্তু ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের ৮টি বিদ্যালয়ের ৪৬৫জন পরীক্ষার্থী তাদের ফল না পায়নি। এ কারণে মঙ্গলবার দুপুর ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে রাখে পরীক্ষার্থীরা।
 
পরে প্রশাসনের দ্রুত সময়ের মধ্যে ফলাফল এবং তাদের ভর্তির নিশ্চয়তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। এর আগে রবিবারও তারা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে ছিল। ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ ঘটনার সত্যতার নিশ্চিত করে জানান, প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা তারা অবরোধ তুলে নেয়।
 
ইত্তেফাক/জামান