নাচোলে জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:৩৬
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা জামায়াতের সাবেক আমীর ইয়াহ্ হিয়া খালেদকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার বিকেল ৩টার দিকে নাচোল বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।ইয়াহ্ হিয়া খালেদ নাচোল উপজেলার বেনীপুর গ্রামের মৃত. সোয়ব আলীর ছেলে।  
 
নাচোল থানার অফিসার ইনচার্জ ফাছিরুদ্দিন জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নিজ বাড়ি ফিরছিলেন ইয়াহ্ হিয়া খালেদ। নাচোল বাসস্ট্র্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াহ্ হিয়া খালেদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
 
 
ইত্তেফাক/ইউবি