বধুর সাজে নজর কাড়া সাইফ কন্যা সারা

আপডেট : ০৯ মে ২০১৭, ১৭:৫৩
খুব শীঘ্রই নাকি বলিউডে পা রাখবেন সইফ আলি খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। প্রথমে শোনা গিয়েছিল, হৃতিকের বিপরীতে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করবেন তিনি। তবে এখন শোনা যাচ্ছে, করন জোহরের ‘স্টুডেন্টস অব দ্য ইয়ার ২’-এর হাত ধরেই নাকি বি-টাউনে পা রাখবেন সইফ-কন্যা। মেয়ের অভিষেক নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে বাবা সইফ ও মা অমৃতা সিং। 
 
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় হয়েছেন সারা। অনেকেই মনে করছেন, বলিউডে অফিসিয়ালি পা দেওয়ার আগে নিজের জনপ্রিয়তা বাড়াতে চাইছেন সারা।
 
IMG0
 
তবে এ বার সম্পূর্ণ অন্য লুকে সমালোচকদের নজর কাড়লেন তিনি। জনপ্রিয় পোশাক ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের এক্সক্লুসিভ কালেকশনে নবাবি লুকেই ধরা দিলেন নবাব কন্যা। সম্প্রতি এথনিক লুকে সারা-র ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন খোদ ডিজাইনার। সেখানে তাঁর ‘উদয়পুর কালেকশন’-এ দুর্দান্ত লাগছে সারা আলি খানকে। সেখানে ব্রোকেড আর ক্রিস্টার শেটিংয়ের লেহেঙ্গা পরেছেন সারা। সঙ্গে রয়েছে ভিন্টেজ দুপাট্টাও। বোঝাই যাচ্ছে, সব্যসাচীর পরবর্তী ব্রাইডাল কালেকশনের মডেল হওয়ার জন্য তিনি একেবারে তৈরি। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা