মোদীর সঙ্গে অক্ষয়ের সাক্ষাৎ: টয়লেট সিনেমার কাহিনী শুনে মোদীর হাসি

আপডেট : ০৯ মে ২০১৭, ২০:০৮
রুস্তম সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেয়ার জন্য বলিউড খিলাড়ি অক্ষয় কুমাড় এখন ভারতের রাজধানী দিল্লিতে আছেন। আর এই সংক্ষিপ্ত সফরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ পেলেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। সাক্ষাৎে অক্ষয় তার পরবর্তী সিনেমা ‘টয়লেট: এক প্রেম কাথা’ নিয়েও প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
 
 
মোদীর স্বচ্ছ ভারত অভিযানের একটি বিশেষ দিক এই চলচ্চিত্রের কাহিনীতে আছে। মোদীর সঙ্গে সাক্ষাতের মুহুর্ত অক্ষয় নিজেই তার টুইটারে শেয়ার করেন। এসময় নায়ক যে খুব উচ্ছ্বসিত সেটি ছবির ক্যাপশনেই তিনি লিখে দেন।
 
 
অক্ষয়ের টুইট শেয়ার করে নরেন্দ্র মোদীও অক্ষয়কে তার সিনেমার জন্য শুভ কামনা জানিয়েছেন।
 
অক্ষয় ইদানিং সামাজিক ইস্যুগুলো নিয়েই চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। সেটা প্যাডম্যান  কিংবা টয়লেট এক প্রেম কথা যাই হোক না কেন। ইন্ডিয়া টুডে।
 
ইত্তেফাক/রেজা