মানিকগঞ্জের শিবালয়ে মো. রানা (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামাল মোহাম্মদ রাশেদ এ রায় দেন।
রানা মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম এলাকার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে। মানিকগঞ্জ জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পাটুরিয়া ফেরি ঘাট এলাকা থেকে ৩৫ পিচ ইয়াবাসহ রানাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দিয়ে হাজতে পাঠানো হয়।
ইত্তেফাক/জামান
