চিনি ৫৫, সয়াবিন ৮৫ ও ছোলা ৭০ টাকা বিক্রি করবে টিসিবি

আপডেট : ০৯ মে ২০১৭, ২১:২৩
পবিত্র রমজান উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের ১৮৫টি স্থানে ভ্রাম্যমাণ বিপণন কেন্দ্রের মাধ্যমে নায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি করবে সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী ১৫ মে থেকে এই পণ্য বিক্রি শুরু হবে। 
 
সয়াবিন তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও খেজুর বিক্রি করবে সরকারের এ সংস্থাটি। এর মধ্যে চিনি ৫৫ টাকা, সয়াবিন তেল ৮৫ টাকা, ছোলা ৭০ টাকা, মশুর ডাল ৮০ টাকা ও খেজুর ১২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৩ কেজি মশুর ডাল, ৫ লিটার সয়াবিন তেল, ৫ কেজি ছোলা ও এক কেজি খেজুর কিনতে পারবেন। 
 
ঢাকায় ৩০টি স্থানে, চট্টগ্রামে ১০টি স্থানে, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি করে এবং বাকি জেলা সদরগুলোতে ২টি করে ট্রাকে করে পণ্য বিক্রি করা হবে। এছাড়া টিসিবির নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্র ও ২ হাজার ৮১১ জন পরিবেশকের কাছ থেকেও ভোক্তারা পণ্য কিনতে পারবে।
 
ইত্তেফাক/ইউবি