পঞ্চগড়ে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবি মাহমুদ নিহত হয়েছেন। আহত হয়েছেন জেলা আওয়ামী লীগের অপর সহ-সভাপতি খবিরউদ্দিনসহ পাঁচজন। মঙ্গলবার সন্ধ্যায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের হেলিপ্যাড নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় ইউনিয়ন আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে রবি মাহমুদ ও খবিরউদ্দিন মোটরসাইকেলে যাচ্ছিলেন।অনুষ্ঠানস্থলের কাছেই তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাস ও মোটরসাইকেল উভয়ই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রবি মাহমুদ মারা যান। অপর প্রবীণ আওয়ামী লীগ নেতা খবির উদ্দিনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/জামান
