উজিরপুরে দুর্নীতির দায়ে অধ্যক্ষের কারাদণ্ড

আপডেট : ১০ মে ২০১৭, ০১:৫৮

উজিরপুর উপজেলার বিএন খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষকে দুর্নীতির দায়ে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া ১১ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের দণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত অধ্যক্ষ মো. আব্দুর রহিম আদালতে অনুপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, অধ্যক্ষ আব্দুর রহিম দায়িত্বপালনকালীন সময়ে চার প্রভাষক ও দুই কর্মচারীর জন্য বরাদ্দ সরকারি অনুদানের ৬০ হাজার ৯৭০ টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় ২০০৩ সালে দুদকের সহকারী পরিচালক আব্দুল লতিফ হোসেন বাদী হয়ে উজিরপুর থানায় মামলা করেন।

দুদক সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১১ সালের ২৫ আগষ্ট আব্দুর রহিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন। বিচারক ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দিয়েছেন।

ইত্তেফাক/নূহু