মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নিখোঁজ তিন কম্বোডিয়ান সদস্যের লাশ পাওয়া গেছে। এই নিয়ে দেশটিতে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় চার সেনা নিহত হয়েছে। বুধবার কম্বোডিয়ার প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্রের বরাতে এখবর জানিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।
কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুম সোচেয়াত সিনহুয়াকে বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে সোমবারের হামলার পর নিখোঁজ তিন কম্বোডিয়ান সেনার লাশ পাওয়া গেছে। মঙ্গলবার ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে লাশগুলো পাওয়া যায়।’
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই হামলায় শান্তিরক্ষী বাহিনীর আট সদস্য আহত হয়েছে। এদের একজন কম্বোডিয়ান ও সাতজন মরক্কোর নাগরিক। এই ঘটনায় এখনও মরক্কোর অপর এক সেনা নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে। সিনহুয়া।
ইত্তেফাক/সেতু
