অবশেষে এস এস সি পরীক্ষার ফল পেল ময়মনসিংহের ত্রিশালের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬১জন শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার আবু জাফর রিপন শিক্ষার্থীদের উপস্থিতে ফল ঘোষণা করেন। এ সময় শিক্ষার্থীরা আনন্দে ভেসে যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান জানান, ৪৬৫ পরীক্ষার্থী থাকলেও পরীক্ষায় অংশ গ্রহণ হরে ৩৬১ জন শিক্ষার্থী এবং ৩২৬ শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে ৪ জন জিপিএ ৫ পেয়েছে।
বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হলেও ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের ৮টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা তাদের ফলাফল না পেয়ে রবিবার ও মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে।
পরে প্রশাসনের দ্রুত তম সময়ের মধ্যে ফলাফল এবং তাদের ভর্তির নিশ্চয়তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। উল্লেখ্য এ সংক্রান্ত দৈনিক ইত্তেফাক পত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।
ইত্তেফাক/আনিসুর
