শিক্ষানুরাগী উপাচার্য অধ্যাপক ড.আলিমুল্লাহ আর নেই

আপডেট : ১০ মে ২০১৭, ১৫:২৮
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিসনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) এর প্রতিষ্ঠাতা এবং উপাচার্য অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়ান বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫। 
 
আজ বাদ আসর উত্তরার ৬নং সেক্টরের কেন্দ্রীয় মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর আইইউবিএটি ক্যাম্পাসে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 
 
শিক্ষানুরাগী ড. আলিমুল্লাহ মিয়ান ১৫ই ফেব্রুয়ারি ১৯৪২ সালে কুমিল্লার চান্দিনা থানার কৈলাইন গ্রামে এক সম্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।অধ্যাপক ড. আলিমুল্লাহ মিয়া মৃত্যুকালে স্ত্রী ও একছেলে এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন। আগামী ১৪ই মে রোববার মরহুমের কুলখানি আইইউবিএটি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাদ আসর অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/রেজা