ফরিদপুর শহরের কমলাপুর ডিআইবি বটতলার একটি পুকুরে শত্রুতামূলক বিষ প্রয়োগ করে অন্তত ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার সকালে এলাকাবাসী ওই মাছ ধরে নিয়ে যায়।
পুকুরের মালিক মো. আশিকুর রহমান জানান, পাঁচবছর ধরে ওই পুকুরে সৌখিনভাবে মাছের চাষ করে আসছিলেন তিনি। এরই মধ্যে পাঁচ থেকে আট কেজি সাইজের চিতল ও রুই মাছ তৈরি হয়েছে পুকুরে। তিনি জানান, বুধবার ভোরে হঠাৎ পুকুরের মাছ ভেসে উঠে মরে যেতে দেখা যায়। কিছু মাছ সংগ্রহ করা হলেও মাছ দ্রুত মরে যাওয়ায় এলাকাবাসী উন্মুক্তভাবে মাছ ধরে নিয়ে যায়।
IMG0
তিনি আরো জানান, পুকুরে অন্তত ২৫ লাখ টাকার মাছ ছিল। একদিন আগেও ওই পুকুরের পাঁচটি মাছ ত্রিশ হাজার টাকায় বিক্রি করা হয়। পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে ধারণা করে তিনি জানান, প্রতিবেশীর সাথে একদিন আগে কথাকাটাকাটি হলে তারা ক্ষতি করার হুমকী দেয়। তারাই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে জানান তিনি।
IMG1
এ ঘটনায় কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান। কোতয়ালী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রিজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/সাব্বির
