সাঁথিয়ায় পুকুরে বিষ, ২৫ লাখ টাকার ক্ষতি

আপডেট : ১০ মে ২০১৭, ১৬:৫৬
 
পাবনার সাঁথিয়ায় পুকুরে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে দরিজগনাথপুর গ্রামের আ. রউফের পুকুরে।
 
জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের দরিজগনাথপুর গ্রামের মৃত আলহাজ জুরান মুন্সীর ছেলে আ. রউফ মুন্সী দীর্ঘদিন ধরে তার নিজ পুকুরে মাছ চাষ করছেন। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা তার চার বিঘা জমির উপর চাষকৃত মাছের পুকুরে বিষ প্রয়োগ করে।
 
অন্যান্য দিনের ন্যায় বুধবার সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে পাঙ্গাশ, রুই, কাতলা, সিলভারসহ কাপ জাতীয় বিভিন্ন প্রজাতির মাছ পানিতে মরে ভাসতে দেখেন। এত পানিসহ মরা মাছ দিয়ে দুর্গন্ধ বের হতে থাকে।
 
এসময় আ. রউফ পুকুর পাড়ে একটি কীটনাশক দমনের বিষের প্যাকেট দেখতে পান। রউফের ছেলে আলামিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পুকুরে বিষ দিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে। এ বিষয়ে সাঁথিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান