টাঙ্গাইলের কালিহাতীতে রতনগঞ্জ সড়কের ধল্লাই নামকস্থানে ব্যাটারি চালিত ভ্যানের ধাক্কায় ফারজানা (৩) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে ফারজানা তার বাবার সাথে রতনগঞ্জ থেকে ধল্লাই হয়ে পায়ে হেটে বাড়ি ফেরার পথে ওই ভ্যানটি ফারজানাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ভ্যান চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
কালিহাতী থানার এসআই বাশার জানান, ফারজানার লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার পাকুটিয়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে।
ইত্তেফাক/জামান
