খাগড়াছড়িতে পুকুরে ডুবে মা-ছেলের মৃত্যু

আপডেট : ১০ মে ২০১৭, ২০:০৫
 
খাগড়াছড়ি জেলা সদরের নুনছড়ি থলিপাড়া এলাকায় পুকুরে ডুবে মা ও শিশু পুত্রের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।
 
স্থানীয় তিরুপ ত্রিপুরা জানান, মা বীরবালা ত্রিপুরা (২০) শিশুপুত্র সীমান্ত ত্রিপুরাকে (২) নিয়ে বাড়ির কাছে পুকুরে গোসল করতে গেলে শিশুটি হাত থেকে ছুটে ডুবে যায়। পরে সন্তানকে বাঁচাতে মা গভীর পানিতে গেলে তিনিও আর সাতরে উঠতে পারেননি। এতে দু'জনেই পানিতে ডুবে মারা যান।
 
নিহত বীরবালার স্বামী সমীরণ ত্রিপুরা জানান, তার নানী সচ্ছলক্ষী ত্রিপুরা গোসল করতে পুকুরে গেলে তাদেরকে মৃত ভাসতে দেখে। তারপর লোক ডাকাডাকি করে মা ও দুই বছরের শিশুকে পুকুর থেকে মৃত উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান