মতলবে ছয় চাকার ট্রাক্টরে প্রাণ গেল পথচারীর

আপডেট : ১০ মে ২০১৭, ২২:৫৭
 
নিষিদ্ধ ছয় চাকার ট্রাক্টর কেড়ে নিলো এক পথচারীর প্রাণ। বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
ট্রাক্টরটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত ওই যুবকের (২৮) পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। খাগুরিয়া গ্রামের ট্রাক্টর চালক সাইফুল ইসলাম ও হেলপার শাহআলম পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মজুমদার ও এসআই সুফল চন্দ্র সিংহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/জামান