লোহাগাড়ায় যুবতীর লাশ উদ্ধার

আপডেট : ১০ মে ২০১৭, ২৩:৩৯

চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর পদুয়া মুন্সী দিঘী এলাকার ফিরোজ কামালের কলোনী থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। যুবতীর নাম বেবী আক্তার (২৬)। তিনি চকরিয়া উপজেলার সোনাপাড়া এলাকার মো: সোহেলের স্ত্রী।

বেবী আক্তার আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে যুবতীর স্বামী গা ঢাকা দিয়েছে।

জানা যায়, যুবতীর স্বামী সোহেল পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। দু’মাস আগে  তারা উক্ত কলোনীতে ভাড়া নিয়ে বসবাস করে আসছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।

ইত্তেফাক/নূহু