‘পরীর মতো মেয়ে পেয়েছি’: বাবা হওয়ার অনুভূতিতে আদনান সামি

আপডেট : ১১ মে ২০১৭, ১৪:০১
 
সম্প্রতি ইন্ডিয়ান নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আদনান সামি। এটা ছিল বছরের প্রথম দিকের খবর। সামিকে নিয়ে নতুন খবর হলো তিনি কন্যা সন্তানের বাবা হয়েছেন।
 
গতকাল বুধবার ভোরে একটি কন্যা সন্তানের জন্ম দেন আদনান সামির স্ত্রী রোয়া সামি। এমনকি সামি দম্পতি এরিমধ্যে তাদের মেয়ের নাম রেখেছেন মদিনা সামি খান।
 
২০১০ সালের ২৯ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদনান সামি-রোয়া। এটি তাদের প্রথম সন্তান। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মেয়ের জন্মের খবর জানান এ সংগীতশিল্পী।
 
সামি বলেন, রোয়া ও আমি একটি পরীর মতো মেয়ে পেয়েছি। আমরা তার নাম রেখেছি মদিনা সামি খান। একটি কন্যা সন্তান কামনা করেছিলাম। খুব আনন্দ লাগছে।
 
সামি আরো বলেন, ‘মা এবং মেয়ে দুজনই সুস্থ আছেন। মদিনার জন্ম আমাদের জীবনে একটি অসাধারণ ব্যাপার। রোয়া এবং আমি সব সময়ই একটি কন্যা সন্তান চাইতাম এবং সে এরমধ্যে আমার লাকি চার্ম হয়ে এসেছে। তার মাধ্যমে আমি সংগীতে নতুন করে অনুপ্রেরণা পেয়েছি। তাকে ঘিরেই আমার সবকিছু। ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর