ভারতে বস্তিতে শিশুদের কাছে বিবার, দিলেন ফ্রি টিকেট

আপডেট : ১১ মে ২০১৭, ১৪:৪১
বিবারজ্বরে আক্রান্ত মুম্বাই। কানাডিয়ান পপ সেনসেশন জাস্টিন বিবার তার ‘পারপাস টুরের’ অংশ হিসেবে বুধবার প্রথম প্রহরে মু্বাইয়ে নামে। মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে বুধবার রাতে কনসার্টে মাতিয়ে তোলার আগে ব্যস্ততম একটি দিন পার করে ২৩-বছর বয়সী এই গায়ক।
 
 
বিবার এমনিতেই শিশুদের মাঝে সময় কাটাতে, ভক্তদের সঙ্গে কৌতুক করতে ভীষণ পছন্দ করে। বিবার তাই ভারত সফরের প্রথম দিনেই সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে সময় কাটানোর সুযোগটি হাতছাড়া করেন নি। মুম্বাইয়ের একটি বস্তিতে বিকেলের দিকে হাজির হন। সেখানর শিশুদের সঙ্গে প্রাণবন্ত আলোচনায় মেতে উঠেন। সেখানকার কিছু মুহুর্তের ছবি ও ভিডিও বিবারের ভক্তরা ইন্সটাগ্রামে শেয়ার করে দিয়েছেন প্রতিমুহুর্তে।
 
 
একটি ভিডিওতে দেখা যায়, সড়কে হাটু গেড়ে বসে বিবার তার এক ভক্তের সঙ্গে কথা বলছে। কারো সঙ্গে ফুটবল খেলছে। মু্ম্বাইয়ের লোকাল বাসের মধ্যে শিশুদের সঙ্গে হাই ফাইভ দিচ্ছেন।
 
 
শুধু ভক্তদের সঙ্গে সময় কাটানো নয় বিবার তার পারপাস টুরের কনসার্ট উপভোগের জন্য সুবিধা বঞ্চিত ১০০ শিশুকে ফ্রি টিকেট ও উপহার দেন। এনডিটিভি।
 
ইত্তেফাক/রেজা