চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার নব নির্বাচিত প্রেসিডেন্ট মুন জায়ে-ইন বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে সম্মত হয়েছেন।
জানা গেছে, প্রতিবেশী এ দু’দেশের নেতা টেলিফোনে কথা বলেন। এসময় তারা উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনা করেন বলে জানায় বার্তা সংস্থা এএফপি।
মুনের দপ্তরের মুখপাত্র ইয়ন ইয়ং-চান সাংবাদিকদের বলেন, এ দুই নেতার এটি ছিল প্রথম ফোনালাপ। এসময় তারা সম্মত হন, উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ করা হচ্ছে প্রতিবেশী এ দু’দেশের অভিন্ন লক্ষ্য। এএফপি।
ইত্তেফাক/সেতু
