চৌদ্দগ্রামে ইয়াবাসহ আটক ৩

আপডেট : ১১ মে ২০১৭, ১৬:০২
 
কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০২ ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। 
 
আটককৃতরা হলেন- উপজেলার আলকরা ইউনিয়নের উত্তর সোনাইছা গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবুল কালাম (১৯), মো. সোলেমানের ছেলে মো. ইকবাল (২২) ও মৃত আবদুল করিমের ছেলে নুরন্নবী (১৯)। 
 
চৌদ্দগ্রাম থানার এসআই এসএম মনির হোসেন ও এএসআই শাহজাহান জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রাস্তা মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে ১০২ পিস ইয়াবাসহ আটক করা হয়। 
 
ইত্তেফাক/কেকে