কিছুদিন হল মারা গেছেন বলিউডের শক্তিমান অভিনেতা বিনোদ খান্না। আর বিনোদের এই অনুপস্থিতি বলিউডবাসীকে মনে করিয়ে দিচ্ছে যে তিনি তাদের কতটা কাছের মানুষ ছিলেন।
বিশেষ করে অভিনেতা বিনোদ খন্নার সঙ্গে খাস সম্পর্ক ছিল পরিচালক মহেশ ভাটের। দু’বন্ধু মিলে একসঙ্গে বহু ভাল সময় কাটিয়েছেন। তাই স্মৃতির পাতা থেকে ছবি খুঁজে পেয়ে সকলকে দেখানোর লোভ সামলাতে পারলেন না মহেশ ভাট। সঙ্গে সঙ্গে শেয়ার করলেন টুইটারে।
মনোক্রোম মোডের ছবিটিতে বিনোদ খন্না, মহেশ ভট্ট ছাড়াও রয়েছেন অনুপম খের। ছবির ক্যাপশনে মহেশ লিখেছেন, ‘একটাই বন্ধু জীবন বদলে দিতে পারে’।
One friend can change your life. pic.twitter.com/HcVF64OT6o
— Mahesh Bhatt (@MaheshNBhatt) May 9, 2017
এই মহেশই আমেরিকায় শ্রী রজনিশ আশ্রমে বিনোদ খন্নাকে নিয়ে গিয়েছিলেন। প্রিয় বন্ধুর মৃত্যুর পরে ছলছল চোখে মহেশ বলেছিলেন, ‘বিনোদের সঙ্গে আমার প্রথম দেখা, পরিচালক রাজ খোসলার ‘মেরা গাঁও মেরা দেশ’-এর সেটে। ওই ছবিতে বিনোদ হয়েছিল জব্বর সিংহ। এখনও আমার একটা শটের কথা খুব মনে পড়ে, যখন ঘোড়ায় চড়ে গ্রামে প্রবেশ করে জব্বর সিংহ। সকলের নজর ছিল শটটার দিকে। বিনোদ যেভাবে ঘোড়া থেকে নেমে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা লাথি মারে, এক শটেই ‘ওকে’ বলে দেন পরিচালক রাজ। আরও বলেন, ‘এই ছেলেটাই এক দিন স্টার হবে। দেশকে গর্বিত করবে।’
ইত্তেফাক/রেজা
