চিত্রনায়িকা মাহিয়া মাহি সিঁড়ি থেকে পড়ে আহত হয়েছেন। ডান হাতের দুটি আঙুলের জোড়া ছুটে গেছে। সে অবস্থাতেই কক্সবাজারে একটি ছবির শুটিং এ অংশ নিয়েছেন।
ডাক্তার হাতে প্লাস্টার করাতে বলেছেন, কিন্তু শুটিং-এ ব্যাঘাত ঘটবে বিধায় তিনি প্ল্যাস্টারও করেন নি।
সূত্র জানায়, গতাকল বুধবার সন্ধ্যায় বাসার সিঁড়ি থেকে পড়ে আহত হন মাহি। আহত অবস্থায় ডাক্তারের পরামর্শ নিতে যান। তাকে প্লাস্টার করানোর পরামর্শ দেওয়া হলেও তিনি সে ব্যবস্থাকে স্থগিত করে আজ কক্সবাজার গিয়েছেন।সেখানে জান্নাত ছবির গানের শুটিং-এ অংশ নেবেন।

মাহি বলেন, 'আগেই আমাদের ছবির শুটিং ইউনিট কক্সবাজারে চলে এসেছে। আমি গতরাতে দুর্ঘটনা ঘটাই। এখন আমি যদি থেকে যাই, চিকিৎসা নেই তাহলে পুরো ইউনিট প্রবলেমে পড়ে যাবে। শিল্পী হিসেবে এটা করতে পারছিলাম না আমি।'
মাহি আহত অবস্থাতেই স্বামী অপুকে নিয়ে শুটিং এ কক্সবাজার গিয়েছেন। ফিরেই হাত প্লাস্টার করাবেন বলে জানা গেছে।
ইত্তেফাক/রেজা
