ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ১ওভার ৫ বলে ৮ রানের মাথায় প্রথম উইকেট হারায় টাইগার বাহিনী।
টাইগার উদ্বোধনী ব্যটসম্যান সৌম্য সরকার (৫) রান করে বিদায় নেন। আইরিশ ফাস্ট বোলার পিটার চেজের একটি খাটো লেন্থের বল খোচা দিতে গিয়ে কিপার নিয়াল ও’ব্রায়েনের হাতে ক্যাচ তুলে দেন।
বাংলাদেশের দলীয় সংগ্রহ ২.৩ ওভারে ৮ রান। ক্রিজে অপরাজিত আছেন তামিম ইকবাল (৩) ও সাব্বির রহমান (০)।
ইত্তেফাক/রেজা
