কাপাসিয়ায় গৃহবধূ খুন, স্বামী আটক

আপডেট : ১২ মে ২০১৭, ১৮:০১
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শামীমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী মো. হাবিবুর রহমানকে (৪০) আটক করা হয়েছে। 
 
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, হাবিবুর স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে কাপাসিয়া সদর উপজেলার জুনিয়া কাজী বাড়ি এলাকার রুহুল আমিনের বাড়িতে ভাড়া থেকে একটি ওয়ার্কশপ দোকান পরিচালনা করতেন। গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময় হাবিবুর স্ত্রী শামীমা হত্যা করে পালিয়ে যায়। তাদের মাইসা (১০) ও লামিয়া (৭) নামের দুইটি কন্যা সন্তান রয়েছে। হাবিবুরের গ্রামের বাড়ি উপজেলার সাফাইশ্রী এলাকায়।
 
তিনি আরো সকালে বাড়ির মালিকের স্ত্রী ভাড়াটিয়ার ঘরে তালা ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে বিকেল ৪টার দিকে পুলিশ তালা ভেঙ্গে ঘর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের পর পুলিশ তাৎক্ষণিক সব জায়গায় খবর দিয়ে হাবিবুরকে ঢাকা থেকে আটক করেছে।
 
 
 
ইত্তেফাক/ইউবি