বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জামিনের মুক্তি পান।
ইকবাল হাসান মাহমুদ টুকুর আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ২০১০ সালে সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনে হামলা, ভাংচুরের ঘটনায় দায়েরকৃত সাতটি মামলায় গত ১০ এপ্রিল সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক জাফরোল হাসান জামিনের আবেদন নাকচ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠিয়ে দেন।
ইত্তেফাক/জামান
