বগুড়ায় সড়ক দুর্ঘটনায় রিকশা চালক নিহত

আপডেট : ১২ মে ২০১৭, ২২:৩২
 
ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর মহিপুর বাজার এলাকায় শুক্রবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় কোচের ধাক্কায় আবু সাইদ (৩৫) নামের এক রিকশা চালক নিহত হয়েছেন।
 
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের মহিপুর বারইপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবু সাইদ রিকশা নিয়ে ভাড়ার জন্য বের হয়। দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের মহিপুর বাজার এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল।
 
এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস রিকশাটিকে ধাক্কা দেয়। এসময় আবু সাইদ ঘটনাস্থলেই মারা যান। শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
 
ইত্তেফাক/জামান