দর্শনায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

আপডেট : ১৩ মে ২০১৭, ১৩:২৮
 
শুক্রবার দিবাগত গভীর রাতে দর্শনা হল্ট স্টেশনের পাশে ট্রেনে কেটে অজ্ঞাত (৩০) এক যুবকের মুত্যু হয়েছে। 
 
দর্শনা স্টেশন জি আর পি র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আছাদ মিয়া জানান, খুলনা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামি সীমান্ত এক্সপ্রেস ঐদিন রাত সোয়া ১২টার দিকে দর্শনা স্টেশনে পৌঁছানোর প্রায় ৫০ গজ আগে অজ্ঞাত যুবক ট্রেনে কেটে ঘটনাস্থলেই মারা যান। 
 
লাশ উদ্ধার করে শনিবার সকাল ১০টার দিকে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। তার পরনে জিন্সপ্যান্ট ও গায়ে হলুদ ডোরাকাটা গেন্জি আছে। 
 
পুলিশ জানায়, কোনো হদিস না হলে অজ্ঞাত বা বেওয়ারিশ লাশ হিসেবেই দাফন করা হতে পারে।
 
ইত্তেফাক/কেকে