এভারেস্ট জয় করলো ছয় ভারতীয় পর্বতারোহী

আপডেট : ১৩ মে ২০১৭, ১৪:৩৫
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলো ভারতের ছয়জন পর্বতারোহী। এই প্রথমবারের মতো একসঙ্গে এতো ভারতীয়র প্রথম এভারেস্ট জয় এটি। 
 
শনিবার সকালে দলটি তিব্বতের উত্তরাঞ্চলের পাশ দিয়ে পর্বত আরোহণ করে। স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে প্রথম পর্বতারোহী পর্বতশৃঙ্গে পৌঁছে যায়। দলের বাকি সদস্যরা কিছুক্ষণ পর সেখানে পৌঁছায়।
 
পর্বতারোহী সতীশ কুমার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের দলের ছয় সদস্য আজ সকালে পর্বত শীর্ষে পৌঁছেছে।’ 
 
পর্বতারোহী সংস্থা ট্রাসেন্ড অ্যাডভেঞ্চারের এই কর্মী আরো জানান, বৃহস্পতিবার শেরপাদের একটি দল পর্বতের শীর্ষে দড়ি বেঁধে উত্তর দিকে দিয়ে সেখানে উঠার পথ সহজ করে দেয়। এএফপি।
 
ইত্তেফাক/সেতু