বঙ্গবন্ধুর আদর্শেই বাংলাদেশ উন্নয়নের পথে : তোফায়েল আহমেদ

আপডেট : ১৩ মে ২০১৭, ১৬:১০
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শেই বাংলাদেশ উন্নয়নের পথে দ্রুত এগিয়ে চলছে। 
 
আজ শনিবার ভোলা সদর উপজেলা পরিষদ চত্বরে ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন, খুনীরা জাতির পিতাকে হত্যা করে মনে করেছিল আওয়ামী লীগ ও তার আদর্শ ধ্বংস হয়ে যাবে। ব্যক্তি মুজিবকে হত্যা করলেও তার আদর্শকে হত্যা করতে পারেনি তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আগে ১০ মিলিয়ন কেজি চাল উৎপাদন করতাম। রপ্তানি করতাম প্রায় ৫/৬ মিলিয়ন। আর এবার উৎপাদন হয়েছে ৮৫ মিলিয়ন। এর কারণ হলো, গ্রামের রাস্তা পাকা ও বিদ্যুৎ রয়েছে। মানুষের জীবনমান বৃদ্ধি পেয়েছে। তারা এখন আগের চাইতে অনেক ভালো আছে। বাসস।
 
ইত্তেফাক/এমআই