নকশাল হামলায় নিহত ২৫ পরিবারকে বিবেকের ফ্ল্যাট উপহার

আপডেট : ১৩ মে ২০১৭, ১৬:৫৮
ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত ২৫জন সিআরপিএফ জওয়ানের পরিবারপিছু একটি করে ফ্ল্যাট দিয়েছেন এই বলিউড তারকা বিবেক ওবেরয়। বিবেকের সংস্থা কর্ম ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড মহারাষ্ট্রের থানেতে এই ২৫টি ফ্ল্যাটের সংস্থান করেছে।
 
সিআরপিএফকে চিঠি লিখে সংস্থাটি জানিয়েছে, শহিদ জওয়ানদের পরিবারদের তারা এই ফ্ল্যাটগুলি দান করতে চায়।
 
সিআরপিএফের ২১৯ নম্বর ব্যাটেলিয়নের ২৫জন জওয়ান ১১ মে নকশাল হামলায় শহিদ হন। তাদের মধ্যে ৪জনের পরিবারের হাতে চারটি ফ্ল্যাট ইতিমধ্যেই তুলে দেওয়া হয়েছে। বাকিদের হাতেও যত দ্রুত সম্ভব দেওয়া হবে ফ্ল্যাটের চাবি।
 
তবে এই প্রথম নয়, ১৪ বছর ধরে সেবামূলক কাজকর্ম করে আসছেন বিবেক। অন্ধ্রপ্রদেশে একটি গ্রাম দত্তক নিয়েছেন তিনি। ভারত সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন বিভিন্ন সামাজিক কর্মসূচিতে। 
 
প্রঙ্গগত, এর আগে অক্ষয় কুমার, গৌতম গম্ভীর নকশাল হামলায় নিহত জওয়ানদের পরিবারের সহায়তায় এগিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা