ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের ২ গ্রুপে সংঘর্ষ, ককটেল বিষ্ফোরণ

আপডেট : ১৩ মে ২০১৭, ১৭:১৬
ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে যুবদলের ২ গ্রুপের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ সময় ককটেল বিষ্ফোরণ ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। 
 
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যুবদল নেতা শামীম ও ছাত্রদল নেতা সাজিদসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত শামীম ও সাজিদকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে তাল শহর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটি গঠন নিয়ে যুবদলের ২ গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুপুরে সরকারি কলেজের সামনে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ককটেল বিষ্ফোরণ ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সজীব, হিমেল ও ওমর নামে তিনজনকে আটক করেছে।
 
ইত্তেফাক/ইউবি