শনিবার ভোরে কেনিয়ার নাইরোবি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গিলগিল গ্রামে একটি বাস ও দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে এএফপি।
স্থানীয় পুলিশের কমান্ডার হাসান বারুয়া ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে এখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ১৮ জন নিহত হয়েছে। হাসপাতালে মারা গেছে আরো এক যাত্রী।
তিনি আরো জানান, নাইরোবি থেকে ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গিলগিল গ্রামে এই ঘটনা ঘটে। বাসটি ওভারটেক করার চেষ্টা করলে ট্রাক দুটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এই ঘটনায় চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
ইত্তেফাক/ইএইচএম
