জামালপুরের মাদারগঞ্জ পৌরসভার পণ্ডিত পাড়ায় জামায়াত পরিচালিত হলিমিশন স্কুলের পিছনের একটি বাসা থেকে জঙ্গি সন্দেহে মমিনুর রহমান (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
মমিনুর উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রামের হেনা সরদারের ছেলে। মমিনুর গত কয়েক মাস ধরে নিজের বাড়িতে না থেকে ওই বাসায় ভাড়া থাকতেন। তার সঙ্গে আরো কয়েকজন অপরিচিত যুবক ওই বাসায় অবস্থান করতেন বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শহীদুল ইসলাম জানান, আটক মমিনুরের কাছ থেকে কিছু জিহাদি বই, রেজিস্টার খাতা ও চাঁদা আদায়ের রশিদ বই পাওয়া গেছে। সে নিজেকে পৌর ছাত্রশিবিরের সেক্রেটারি হিসাবে দাবি করেছে।
ইত্তেফাক/জামান
