ফেনীতে ৩৫ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক

আপডেট : ১৩ মে ২০১৭, ২৩:৪২

ফেনীতে অভিনব কায়দায় মোটরসাইকেলে পাচারকালে ৩৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৭। আটক দুইজনের নাম রোকন উদ্দিন সরকার (২৫) ও আসাদুল ইসলাম আসাদ (২৩)।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় ইয়াবা বহনকারী মোটরসাইকেলটি জব্দ করা হয়।

শনিবার রাতে ফেনী র‌্যাব অফিসে র‌্যাব-৭ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য দেন।

ফেনী র‌্যাব অফিস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী র‌্যাব অফিসের একটি দল এ অভিযান চালায়। তারা শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের ফেনীর রামপুর রাস্তার মাথা নামক স্থানে সন্দেহজনক মোটরসাইকেল আরোহীদের দেহ তল্লাশী করে। এ সময় তারা ৩৫ হাজার পিস ইয়াসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক দুজন চট্টগ্রাম থেকে ইয়াবা গুলো নিয়ে রাজশাহী যাচ্ছিল বলে জানা যায়। ইয়াবা গুলোর আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।

ইত্তেফাক/নূহু