গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় তীর্থযাত্রী নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৫২

গোপালগঞ্জে মোটর সাইকেলে ট্রাকের ধাক্কায় তীর্থযাত্রী নির্মল ঘটক (৪০) নিহত হয়েছেন। এ সময় মোটর সাইকেল আরোহী হরবিলাস জয়ধর (২৭) ও অজিৎ মধু (২৮) আহত হয়েছেন।

মঙ্গলবার বিকেলে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের  গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নির্মল ঘটক বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের ভবসিন্ধু ঘটকের ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড মেম্বর।

আরও পড়ুন: থাই পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

গোপালগঞ্জ সদর থানার এসআই আয়ূব আলী জানান, আগৈলঝাড়া থেকে হরবিলাস ও অজিৎকে নিয়ে মোটর সাইকেল চালিয়ে নির্মল  গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি তীর্থের স্নানোৎসবে যোগ দিতে রওনা হন। পথিমধ্যে কাঠি নামকস্থানে মোটর সাইকেলে ট্রাকের ধাক্কায় ওই তিন তীর্থযাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নির্মল মারা যান। হরবিলাস ও অজিৎ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

ইত্তেফাক/এমআরএম