মারদাঙ্গা ট্রেলারে ‘বস টু’

আপডেট : ১৪ মে ২০১৭, ০৮:৫৭
 
জিৎ ও শুভশ্রী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘বস’ কলকাতায় মুক্তি পায় ২০১৩ সালে। এ ছবির সাফল্যের পরই ‘বস ২’ নিমার্ণের ঘোষণা দেন প্রযোজনা প্রতিষ্ঠান।  সম্প্রতি ছবিটির বিভিন্ন কাজও দেখা গেছে।
 
গত ১২ মে ইউটিউবে প্রকাশ পেয়েছে বস টু’র মারদাঙ্গা ট্রেলার। ছবিটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে। বাংলাদেশের আব্দুল আজিজ ও ভারতের বাবা যাদব পরিচালিত।
 
‘বস ২’তে জিৎ-শুভশ্রী ছাড়াও দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। শুক্রবার মুক্তির পর ছবিটির ট্রেলার এ পর্যন্ত প্রায় দুই লাখ বার দেখা হয়েছে। দর্শকদের মাঝেও বেশ সাড়া ফেলে দিয়েছে এটি।
IMG0
অ্যাকশন দৃশ্যে জিতের স্টাইলের প্রশংসা করেছে অনেকে। ট্রেলারে নুসরাত ফারিয়াকে খুবই কম দেখানো হলেও তার লুকও প্রশংসিত হয়েছে। তবে ভিলেনের চরিত্রে বেশ চমক নিয়ে আসছেন বাংলাদেশি অভিনেতা অমিত হাসান।
 
ট্রেলার ডায়ালগ হিসেবে জিতের কণ্ঠে ‘স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিৎ’ বেশ সাড়া ফেলে দিয়েছে। আসছে ঈদে মুক্তি পাবে সিনেমাটি।
ইত্তেফাক/আনিসুর