পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক দুঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সোলায়মান হাওলাদার (৭৫) পত্তাশী গ্রামের মৃত সেরজন অালীর ছেলে। রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার চাড়াখালী চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুইটি ইজিবাইকের সংঘর্ষে হয়। এতে একটি ইজিবাইক উল্টে বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়। এসময় উল্টে যাওয়া ইজিবাইকের নিচে চাপা পরে অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ সোলায়সান।
অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান বলে জানান ইন্দুরকানী থানা ওসি নাসির উদ্দীন শেখ।
ইত্তেফাক/কেকে
