জেলা শহর মাইজদীতে অগ্নিকাণ্ডে সংবাদপত্র বিক্রয়কেন্দ্রসহ (এজেন্ট) ৫ দোকান ভস্মীভূত হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার মালামাল ও সম্পদের ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে সংবাদপত্র বিক্রয়কেন্দ্র সন্ধানী বুক স্টল, একটি মেডিসিন দোকান, ২টি অটো পার্টসের দোকান ও একটি ফাস্ট ফুডের দোকান।
জানা যায়, একটি অটোপার্টসের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে মাইজদী ফায়াস সার্ভিসের সহকারী পরিচালক হুমায়ুন করিব জানান।
ইত্তেফাক/পাভেল
