প্রভাসের পরবর্তী সিনেমার নায়িকা ক্যাটরিনা!

আপডেট : ১৪ মে ২০১৭, ২১:১৩
বিগত চারটি বছর ধরে বাহুবলী নিয়েই মেতে ছিলেন প্রভাস। গত ২৮ এপ্রিল মুক্তি পাওয়া বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন সব রেকর্ড ভেঙে দিয়েছে। এখন নতুন প্রজেক্ট নিয়ে ভাবছেন, শোনা যাচ্ছে পরবর্তী সিনেমায় ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে দেখা যাবে তাকে।
 
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নতুন ছবির শুটিং শুরু করতে চলেছেন প্রভাস। ছবির নামও ঠিক হয়ে গিয়েছে। পরবর্তী ছবি ‘সাহো’-তে নায়িকা হিসাবে প্রভাসের বিপরীতে নাকি দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।
 
তামিল, তেলেগু এবং হিন্দি— তিনটি ভাষাতেই মুক্তি পাবে ‘সাহো’। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকবেন শঙ্কর-এহসান-লয়। এই মুহূর্তে বেশ কিছু হেভিওয়েট ছবি রয়েছে ক্যাটের ঝুলিতে। একদিকে আমির খান, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’, সালমান খানের সঙ্গে ‘টাইগার জিন্দা হ্যায়’। অন্য দিকে মুক্তির অপেক্ষায় দিন গুনছে রণবীর কাপুরের সঙ্গে ‘জাগ্গা জসুস’।
 
ক্যাটরিনার অবশ্য এটাই প্রথম দক্ষিণী ছবিতে নয়। ক্যারিয়ারের শুরুতে ২০০৬ সালে মালয়ালম ছবি ‘বলরাম ভার্সেস থারাডাস’-এ অভিনয় করেছিলেন নায়িকা। তেলুগু ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। এ বার ফের প্রভাসের হাত ধরেই কামব্যাক করতে চলেছেন ক্যাটরিনা। তবে কবে মুক্তি পাবে ‘সাহো’ তা এখনও জানা যায়নি। আনন্দবাজার।
 
ইত্তেফাক/সাব্বির