‘চলচ্চিত্রের বাইরে কখনো ক্যারিয়ার চিন্তা করিনি’

আপডেট : ১৫ মে ২০১৭, ০০:৩৬

চলচ্চিত্রে বরাবরই জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। মৌসুমী ও শাবনুরের পর যে নায়িকারা আলোচনায় এসেছিলেন পূর্ণিমা তাদের মধ্যে অন্যতম। ক্যারিয়ারে দুই দশক সময় পার করলেন এই নায়িকা। এই দীর্ঘ ক্যারিয়ারে সফলতার ঝুড়িতেও অসংখ্য হিট ছবি জমা পড়েছে। তবে এক সময় চলচ্চিত্রের পাশাপাশি নাটক করেছেন তিনি। আবার মাঝে অনেকদিন শোবিজের আড়ালেও ছিলেন।

পূর্ণিমা বলেন, ‘আমি চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রের বাইরে নিজের ক্যারিয়ার কখনো চিন্তা করিনি। আমি কৃতজ্ঞ রাজু ভাই, পানু ভাইয়ের প্রতি। এছাড়াও এতটা সময় যাদের সাথে আমি কাজ করেছি। আমার ভক্তদের প্রতিও অসংখ্য ভালোবাসা। কারণ তাদের ভালোবাসাই আমাকে আজকের পূর্ণিমায় পরিণত করেছে।’

উল্লেখ্য, পূর্ণিমা পরিচালক জাকির হোসেন রাজুর এবং প্রযোজক মতিউর রহমান পানুর ‘এ জীবন তোমার আমার’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ছবিটি মুক্তি পায় ১৯৯৮ সালের ১৫ মে।

ইত্তেফাক/নূহু