নিখোঁজের এক দিন পর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর প্রটেকশন পিলারের উপর থেকে আতিকুর রহমান সজিব নামে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত পৌনে ১১টার দিকে কোতয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত আতিকুর রহমান সজিব নগরীর ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া বাঁশের হাট খোলা এলাকার জাহাঙ্গীর মৃধার ছেলে। তিনি বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৪র্থ সেমিস্টারে অধ্যায়নরত ছিল।
শনিবার সকাল ১১টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পর দিন রবিবার বেলা ১২ টার দিকে তার বড় ভাই রবিউল ইসলাম সুজন কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি করেন।
কোতয়ালী পুলিশ জানায়, হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ইত্তেফাক/কেকে
