রোনালদোর জোড়া গোলে শিরোপার খুব কাছে রিয়াল

আপডেট : ১৫ মে ২০১৭, ১০:৩০
 
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সেভিয়াকে হারিয়ে লা লিগা শিরোপার খুব কাছে পৌঁছে গেল রিয়াল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলের জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
 
প্রথমে বিতর্কিত গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। রিয়ালকে ফ্রি-কিক দিলে রেফারির সাথে কথা বলতে যায় সেভিয়ার খেলোয়াড়রা। এই সুযোগে বল বসিয়ে ফাঁকা জালে পাঠিয়ে দেন নাচো ফার্নান্দেস। দলীয় ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
 
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোলের দেখা পায় সেভিয়া। ৭৮তম মিনিটে চমত্কার গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন রোনালদো। ৮৪তম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টানেন ক্রুস।
 
ইত্তেফাক/এএম।