ঝিনাইদহে ৩ জামায়াত কর্মীসহ ৪৪ জন গ্রেফতার

আপডেট : ১৫ মে ২০১৭, ১৩:০৮
 
ঝিনাইদহে নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযানে তিন জামায়াত নেতাকর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহের পুলিশ সুপার মো. মিজানুন রহমান জানান, এ জেলায় নাশকতা প্রতিরোধ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলছে। এ অভিযানে ঝিনাইদহ সদর উপজেলা থেকে ১৬ জন, শৈলকুপা থেকে নয়জন, মহেশপুর থেকে ২ জামায়াত নেতাকর্মীসহ ১২ জন, কালীগঞ্জ থেকে ২ জন, হরিণাকুন্ডু থেকে ২ জন ও কোটচাঁদপুর উপজেলা থেকে ১ জামায়াত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
গ্রেফতারকৃতদের নামে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে। তাদের মধ্যে ৪১ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
 

ইত্তেফাক/এএম।