এমদাদ সুমনের কথায় আকাশ সেনের ‘মা’

আপডেট : ১৫ মে ২০১৭, ১৪:১০
 
গত রবিবার ছিল বিশ্ব মা দিবস। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর মা দিবস পালন করা হয়। মায়ের জন্য বিশেষ এই দিনটিতে মাকে দিতে পারেন বিভিন্ন ধরণের উপহার। একটু ব্যতিক্রমধর্মী কিংবা মাকে চমকে দেয়ার মতো কোন উপহার মায়ের হাতে তুলে দিতে পারলে মন্দ হয় না।
 
সেই উপহার হতে পারে গানও। সেই ভাবনা নিয়ে পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন কণ্ঠে তুলেছেন মায়ের একটি গান। শিরোনাম ‘মা’।
 
গানটি লিখেছেন এমদাদ সুমন। সুর করেছেন এফ এ প্রীতম ও সংগীতায়োজনে ছিলেন রিমো বিপ্লব। অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস মিউজিকের ইউটিউব চ্যানেলে ‘মা’ গানটি প্রকাশ হবে।
 
দুই বাংলায় সর্বাধিক পরিচিত সঙ্গীতশিল্পী আকাশ বলেন, ‌‘গানের কথাগুলো অনেক মিষ্টি আর এই মিষ্টি লেখার কারিগর এমদাদ সুমন ভাই। আজকের এই মা দিবসে সকল মায়েদের জন্য গানটা আমার পক্ষ থেকে উপহার। এবং এই গানটি গেয়ে সত্যিই আমি আনন্দিত।’
 
এমদাদ সুমন বলেন, ‘মাকে ভালোবাসার জন্য আসলে কোনো দিবস লাগে না। তবুও বিশ্বের সকল মাকে শ্রদ্ধা জানানোর জন্য একটি দিবস করা হয়েছে। এ দিবসেই পৃথিবীর সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গানটি করেছি।’
 
ইত্তেফাক/আনিসুর