বগুড়ার নন্দীগ্রামে জিহাদি বই, চাঁদা আদায়ের রশিদ ও সাংগঠনিক কাগজপত্রসহ পাঁচ শিবির নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ সোমবার ভোরে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের জামায়াত নেতা আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কাথম গ্রামের জামায়াত নেতা মৃত ময়েজ উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬০), ওই গ্রামের ফজলুর রহমানের ছেলে শিবির নেতা আনোয়ার হোসেন (১৯), আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন (১৮), বণিজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮) ও সিংড়ার সিলিমপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে ফারুক হোসেন (৩০)।
নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
