সিঙ্গাপুরের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

আপডেট : ১৫ মে ২০১৭, ১৪:৪৬
 
বিশ্ব বাণিজ্য সংস্থা ও টেমাসেক ফাউন্ডেশনের আমন্ত্রণে রবিবার রাতে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
 
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি ১৫ থেকে ১৭ মে পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠেয় রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ-ডব্লিউটিও সেক্রেটারিয়েট (আরএসআইএস-ডব্লিউটিও আয়োজিত সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৭ এ অংশগ্রহণ করবেন। বেগম ওয়াসিকা আয়শা খান একই কর্মশালায় অংশ নিতে স্পিকারের সফর সঙ্গী হিসেবে সিঙ্গাপুর গেছেন।
 
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। খবর বাসসের।
ইত্তেফাক/এএম।